উপদেষ্টা ফাওজুল কবির খানের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০০ পিস কম্বল পেল অসহায় দ্বীপবাসী
আজ শনিবার, ৩ জানুয়ারি সন্দ্বীপের কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খানের ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা থেকে প্রেরিত মোট ২০০০ পিস কম্বল সন্দ্বীপে বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের উপস্থিতিতে সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ১০০ পিস করে মোট ১৫০০ পিস এবং সন্দ্বীপ পৌরসভায় ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়। সর্বমোট ২০০০ পিস কম্বল প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অন্যান্য ভাতাভোগী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা সার্বিক সহযোগিতা প্রদান করেন।


