সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক, ১৮ মার্চ , সময় : ১০:৪৩ পি.এম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। সুষ্ঠু সঠিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছে। তিনি আরো বলেন আদর্শিক মেধাবৃত্তিক রাজনীতি চর্চা করতে হবে। কোন ধরনের অনৈক্য ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।

মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, ধানের শীষ যার আমরা তার। তিনি সদ্য প্রয়াত পৌরসভার বিএনপির আহবায়ক রিপন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করেন।

মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে ও ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীব, বিএনপির যুগ্ম আহবায়ক মনির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, লপৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক দিদারুল আলম, জাহাঙ্গীর হোসেন, আবদুল ওয়াহাব কবির, গাজী হানিফ, মাইনউদ্দীন, নাজিম উদ্দিন কমিশনার, মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

