সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট

ওমর ফয়সাল, ১৬ মার্চ ২০২৪, সময়: ০৫: ৫০ পি.এম

সন্দ্বীপে বাউরিয়া ৪ নম্বর ওয়ার্ডের এটিএম সামসুল আলমের বাড়ীতে প্রবাসী মনির আকবর বাবরের ঘরে গত রাতে এক দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। কাতার প্রবাসী ভুক্তভোগী মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গত রাত সেহেরির আগ মুহুর্তে ৩ টা ১০ মিনিটের সময় ৬ জন ডাকাত ঢুকে। তিনি জানান তাদেরকে মারধর না করা ডাকাতদের অনুরোধ করলে না মেরে মালামাল নিয়ে যায়। এসময় তিনি চাবি দিয়ে দিলে তার মুখমণ্ডল কম্বল দিয়ে ঢেকে ফেলে ডাকাতদলের সদস্যরা। এসময় প্রায় ২৫ ভরি  স্বর্ণালঙ্কার, ৫ টা মোবাইল সেট ও অন্যান্য বিদেশি মালামাল নিয়ে যায় বলে তিনি জানান।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আজাদীকে জানান, প্রায় ১৫ থেকে ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। এছাড়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের জন্য সন্দ্বীপ থানা পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

 

বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান আজাদীকে জানান তার ইউনিয়নের এ অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনে তিনি শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ চলে আসেন। তিনি প্রশাসনের কাছে দাবি জানান এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আটকের জন্য।

সৌজন্যে: দৈনিক আজাদী

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *