সন্দ্বীপ মুছাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সন্দ্বীপ মুছাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম,  ১৪ মার্চ , ২০২৪, সময়:  ০৫:৩৩ পি.এম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পশ্চিম মুছাপুর খাল পাড় এলাকা থেকে এক মরদেহ উদ্ধার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ) দুপুর ১ টার সময় এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুঠোফোনে তিনি বলেন, মরদেহটির খবর পেয়ে পুলিশের টিম পাটিয়েছি। ময়নাতদন্ত করা হবে। পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *