চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

নিজস্ব প্রতিবেদক, নভেম্বর ৩০, ২০২৩, সময়: দুপুর ০২:২১ পি.এম

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মাহফুজুর রহমান মিতা।
আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসমাল এবং মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়া রুমের বাহিরে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলেন আমি এবার নির্বাচিত হলে সন্দ্বীপ নৌ রুট নিরাপদ করব। যাতে নৌ পথে আর কোন প্রানহানী না হয় সেজন্য আমার এটাই প্রথম অঙ্গিকার।
উল্ল্যেখ্য মাহফুজুর রহমান মিতা এবার বিজয়ী হলে নৌকার হ্যাট্রিক বিজয় হবে সন্দ্বীপে। সাংসদের প্রয়াত পিতা মুস্তাফিজুর রহমান ও ২ বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সন্দ্বীপ থেকে।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *