কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ২৭ ফেব্রুয়ারি ২৬, সময়: ৮:১২ এ. এম
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সন্দ্বীপের শতবর্ষী স্কুল কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার চট্টগ্রাম নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ মনিরুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জাহিদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ হুজাইফা।
স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহবায়ক মোঃ নিজাম উদ্দিন রেজভী। তিনি আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকল কার্গিলিয়ানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আলতাফ হোসেন, মোঃ আলাবক্স (ব্যাচ ১৯৬৫), লিয়াকত আলী চৌধুরী (ব্যাচ ১৯৮০), রুহুল আমিন (ব্যাচ ১৯৮৭), এস কে এম মারুফ (ব্যাচ ১৯৯০), মোহাম্মদ কুতুব উদ্দিন (ব্যাচ ১৯৯২), সারোয়ার সুমন (ব্যাচ ১৯৯৫) এবং স্বপ্নীল রাজিব (ব্যাচ ২০২১)।

আলোচনায় বক্তারা বলেন কার্গিলের ইফতার ও বনভোজন হলো বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা। এই ধরনের অনুষ্ঠান জুনিয়র ও সিনিয়রদের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করছে।
সাধারণ সম্পাদক তার বক্তব্যে বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের পর কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পরিষদের কার্যক্রম সমূহ অবহিত করেন এবং তা আগামী দিনগুলোতে সুন্দরভাবে পরিচালনার জন্য সকল কার্গিলিয়ানের সহযোগিতা কামনা করেন।

ইফতার ও দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান পরিষদের উপদেষ্টা এডভোকেট এম এ বারী, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ইন্জিনিয়ার শামশুল মাওলা মনি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আজম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন রেজভী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মোশাররফ হোসাইন, সাবেক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান লিংকন, পরিষদের সহ-সভাপতিগন যথাক্রমে আবদুল হাই খাঁন, রুহুল মুহিদ চৌধুরী পিন্টু, মোশাররফ হোসেন দিদার, সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান পরিষদের সদস্য মোঃ আলী, প্রাক্তন কার্গিলিয়ান বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি আলাবক্স চৌধুরী (ব্যাচ ১৯৬৫) ও পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন।

প্রায় চার শতাধিক প্রাক্তন কার্গিলিয়ান ও সন্দ্বীপের বিভিন্ন স্কুল পরিষদ হতে আগত প্রতিনিধি ও অন্যান্য মেহমানের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন।
আয়োজনে আরও ছিলো কার্গিলিয়ান ও তাদের পরিবারবর্গের সামগ্রিক কল্যাণ কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল।
সভাপতি সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করেন এবং উৎসবকে সফল করার জন্য বিভিন্ন উপকমিটির নাম ঘোষণা করেন। আগামীতে কার্গিল পরিষদের যে কোন অনুষ্ঠানে সবার অংশগ্রহণের আহবান জানিয়ে উপস্থিত সবাইকে ইফতার গ্রহণের আমন্ত্রণ জানিয়ে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করেন

