কবি হেলাল উদ্দিনের কবিতা সংকলন সেজুঁতি’র মোড়ক উন্মোচন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের আজীবন সদস্য কবি হেলাল উদ্দিনের কবিতা সংকলন সেজুঁতি’র মোড়ক উন্মোচন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
অধিকার আদায়ে আপসহীন শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের আজীবন সদস্য কবি হেলাল উদ্দিনের কবিতা সংকলন ‘সেজুঁতি’র মোড়ক উন্মোচন এবং ইফতার মাহফিল আজ শনিবার (১৪ মার্চ) হালিশহর তায়েফ রেস্টুরেন্টের ‘রসুই’ হলে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসাইন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।
সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ ল’ইয়ার্স এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, সোনালী ব্যাংকের সাবেক জিএম সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজাতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ডা. আমির হোসাইন, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্যাহ, সন্দ্বীপ এসসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সহ-সভাপতি আবুল কাসেম ও লিয়াকত আলী বাবুল, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।

বইটির রিভিউ করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মোঃ তসলিমুল আলম, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, সোনালী ব্যাংকের সিনয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শাহাদাত হোসেন, কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ আবুল কাশেম, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, সাবেক উর্ধ্বতন বন কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন, সাবেক বীমা কর্মকর্তা কাজী শাহেদুল করিম, হালিশহর বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমদ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির আহ্বায়ক আসিফ আকতার, মাস্টার এ কে এম আবুল হাসান চৌধুরী, মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, সংগঠনের আজীবন সদস্য আবু জাফর মিলাদ, আবুল কালাম আজাদ, কবি মামুন আল রশিদ, লেখক এ এস এম আবদুর রহিম, সন্দ্বীপ ইউনিক সোসাইটির সাবেক সভাপতি কাজী রহমতুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন সৈনিক, আজিমপুর হাই স্কুলের শিক্ষক নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, আমিন শরীফ জুয়েল, নিজাম উদ্দিন, আরিফ হোসেন, শিহাব উদ্দিন খান, আনোয়ারুল ইসলাম শিহাব প্রমুখ।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেফায়েত উল্যাহ কায়সার, খাদেমুল ইসলাম, মাহমুদ হাসান, মোঃ আরিফ, সৈয়দ আবুল কালাম আজাদ, আবদুস সামাদ রুবেল, আবু রিফাত, আবদুল হান্নান হিরা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ। পরে উপস্থিত সকলে ইফতার এবং ডিনারে অংশ নেন।

