নিউ ইয়র্ক-এ চট্টগ্রাম সমিতির ‘চট্টলা পথমেলা’র গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন

নিউ ইয়র্ক-এ চট্টগ্রাম সমিতির ‘চট্টলা পথমেলা’র গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন

এ টি এম মাসুদ, ব্রুকলিন, যুক্তরাষ্ট

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এ চট্টগ্রাম সমিতির আয়োজেনে ৫ম বারের মত ‘চট্টলা পথমেলা’ অনুষ্ঠিত হয়। ‘চট্টলা পথমেলা’র গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন।

আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাষ্টের সভাপতি, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্সের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল কাদের মিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এ চট্টগ্রাম সমিতি আয়োজিত ৫ম ‘চট্টলা পথমেলা’য় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উল্লেখ্য আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিউ ইয়র্ক-এর বৃুকে সন্দ্বীপবাসীর মুখ উজ্জল করেছেন। তিনি শুধু যুক্তরাষ্ট্রের সন্দ্বীপভিত্তিক সংগঠন সমূহের সাথে জড়িত থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তা কিন্তু নয়। তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ করে নিউ ইয়র্ক এর বাংলাদেশীদের যে কোন সংগঠনে পৃষ্ঠপোষকতা করছেন।

সে সব সংগঠন সমূহও তাকে যথাযত মূল্যায়নও করছেন। কোথাও প্রধান অতিথি, কোথাও বিশেষ অতিখি, কোথাও উদ্বোধক করা হচ্ছে আব্দুল কাদের মিয়াকে। এতে শুধু তিনি নিজে সম্মানিত হচ্ছেন তা কিন্তু নয় নিজের সাথে তিনি সন্দ্বীপকেও সম্মানিত করছেন।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *