সন্দ্বীপে দূঃস্থদের মাঝে কাদের ফাউন্ডেশনের চাল বিতরণঃ

সন্দ্বীপে দূঃস্থদের মাঝে কাদের ফাউন্ডেশনের চাল বিতরণঃ

 

প্রতিবছরের মত সন্দ্বীপের গরীব, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করেছে কাদের ফাউন্ডেশন।

১৪ জুন বুধবার সকালে বাউরিয়া ইউনিয়নস্থ আব্দুল কাদের মিয়ার বাসভবনে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাদের ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন।

সন্দ্বীপের গাছুয়া, কালাপানিয়া, হরিশপুর, হারামিয়া, মগধরা,পৌরসভা, বাউরিয়া ইউনিয়নের ১৫০০ জন মানুষকে কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হয়।

এসময় কাদের ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মাস্টার আকবর আলী, কার্যকরী কমিটির সদস্য মাষ্টার ইউছুপ, মন্জুর কাদের, ফিরোজ খান পাবেল, মাষ্টার মাসুদ আলম সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *