রিপন তালুকদার এর স্মরনে শোকসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ১৪ মার্চ , সময় : ০৮:৩৩ পি.এম
শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুনর্বাসন কমিটি সন্দ্বীপ শাখার আহ্বায়ক এবং চট্টগ্রামস্থ মূল কমিটির সম্মানিত সিনিয়র সদস্য মরহুম আহসানুল কবীর রিপন তালুকদার এর স্মরনে শোকসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কমিটির কার্যকরি সদস্য আ.স.ম শওকত আকবর তালুকদারের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট আবু তাহের, দিলদার হোসেন পলটু , জামাল হোসেন মন্জু, ইন্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, মোঃ সাইফুর রহমান লিংকন, লিয়াকত আলী চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলাম রিপন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং বৃহত্তর হরিশপুরের সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
সভাপতি সমাপনি বক্তব্যে বলেন যেহেতু আজ কমিটির মেয়াদ শেষ সেহেতু আজ থেকে এই কমিটি ও এই কমিটির দেওয়া সকল উপ-কমিটি আজ থেকে বিলুপ্ত। পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন গঠন করা হয়।

উক্ত কমিটির সদস্যরা হলেন (১) এডভোকেট আবু তাহের (২) দিলদার হোসেন পলটু (৩) ইন্জিনিয়ার নাসিরুল কবিব মনির তালুকদার (৪)আবদুর রহিম (৫) লিয়াকত আলী চৌধুরী (৬) মোশাররফ হোসেন আলমগীর (৭) জামাল হোসেন মনজু (৮) জসিম উদ্দিন (৯) আ.স.ম শওকত আকবর তালুকদার।
সর্ব সম্মতিক্রমে সার্চ কমিটির পক্ষে আগামী ২ বছরের জন্য নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব এডভোকেট আবু তাহের ।
সার্চ কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক মোঃ নজরুল ইসলাম কে সভাপতি, দিলদার হোসেন পলটু কে সহ সভাপতি, মোঃ সাইফুর রহমান লিংকন কে সাধারণ সম্পাদক,দাউদ খালেদ চৌধুরী কাইজার কে যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন মিলন কে অর্থ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষনা করেন।

৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি দ্রুততম সময়ের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করিবেন। উক্ত সার্চ কমিটি একটি উপদেষ্টা প্যানেল গঠন করার সুপারিশও প্রদান করেন।
শোকসভা ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

