এ.কে একাডেমী গাছুয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, ১ মার্চ ২৬, সময়: ৮:১২ পি. এম
সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ.কে একাডেমী গাছুয়া-এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল। ২৮ শে ফেব্রুয়ারী রোজ শনিবার চট্টগ্রাম হালিশহরস্থ হল সেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোঃ মজিবুল মাওলার সভাপতিত্বে সঞ্চালনা করেন মোশারফ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল খালেক রায়হান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা এ.বি ছিদ্দিক।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোসাদ্দেক আহম্মেদ, ডিজিএম বোরহান, এডভোকেট সাহাদাত হোসেন, রফিকুল আলম এফসিএমএ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন, ফয়েজুল ইসলাম, এডিএম ফরিদুল মাওলা, মাহবুবুল মাওলা রিপন, এবি ছিদ্দিক, আলমগীর হোসেন এবং অহিদুর রহমান মামুন।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষক নুরুল হুদা।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আমরা প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল, বার্ষিক পিকনিক, মোয়াজ্জেম স্যারের স্মরণসভা এবং স্কুলটির প্রতিষ্ঠাতা মরহুম ইন্জিনিয়ার এম. ওবাইদুল হক সাহেবের স্মরণসভা আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।” তিনি স্কুলের সকল মরহুম শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন।
ইফতারের পূর্বে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন এবং মোনাজাত পরিচালনা করেন সাগরিকা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক রায়হান।
অনুষ্ঠানে ১৯৬৭ থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

