Friday , February 20 2026
Breaking News

সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , সময় : ০৪:৪৩ পি.এম

চট্টগ্রামের সন্দ্বীপে অপারেসন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক।
আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি)  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন বেড়িবাঁধের ইটের ভাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ও নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

About tvsandwip

Check Also

সন্দ্বীপের জেটিতে ভাটায় জাহাজ ভিড়বে না, ভিড়বে জোয়ারে

নিজস্ব প্রতিবেদক, ২২ মে  ২০২৪, সময় : ০৪:৫০ পি.এম চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রায় ৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *