সন্দ্বীপে দলই পাড়া ক্রীড়া ও সামাজিক সংগঠনের ১০০ পরিবারে ঈদ উপহার বিতরন
বাদল রায় স্বাধীন, ২২/০৫/২০২০

‘মাদক মুক্ত অঙ্গীকার, ক্রীড়া ক্ষেত্রে দুর্বার’
এ শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন দলই পাড়া ক্রীড়া ও সামাজিক সংগঠন ইতিমধ্যে ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগিয়েছে পুরো সন্দ্বীপ ব্যাপী।
আজ ২২ মে তাদের সামাজিক কাজের অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী পাশা মাওলা ও অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় ১শটি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে তারা।
উক্ত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য রাজনীতিবিদ ও সমাজ সেবক মশিউর রহমান বেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপন মাহমুদ।সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ এর সাবলীল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক মাষ্টার এম রুবেল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মোস্তফা সওদাগর, বশর সওদাগর,ইউসুফ সওদাগর, সমাজ সেবক মোঃ জসিম জাবেদ মাষ্টার ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সংগঠনটি সামাজিক কাজের অংশ হিসেবে ২০ টি মেয়ের বিয়েতে সহযোগিতা, অনেক ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা সহ ক্লাবের ক্যান্সার আক্রান্ত সাবেক খেলোয়ারকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা দিয়ে পুর্নাঙ্গ সুস্থতার পর হালিশহর সে ব্যবসা করে জীবিকা অর্জন করছে । এছাড়াও শিক্ষা ক্ষেত্রে কুইজ প্রতিযোগিতা,প্রতি কোরবানে দুঃস্থ মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরন, ক্লাবের স্বেচ্ছাসেবকরা বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে শ্রম দিয়ে সহযোগিতা প্রদান ও রক্ত দিয়ে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছে।
প্রধান অতিথি মশিউর রহমান বেলাল বলেন এটি ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে যুব সমাজকে সৎ পথে পরিচালনার জন্য তাদের প্রতিনিয়ত ভালো কাজে ব্যস্ত রাখছে। না হয় যুবকরা বিপদগামী হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু তারা সমাজ মনস্ক হয়ে আমাদের সমাজে যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসনীয়। এবং এতে যুক্তরাষ্ট্র প্রবাসী পাশা মাওলা সহ যারা আর্থিক সহযোগিতা করছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই। এ সংগঠন উত্তরোত্তর এগিয়ে যাবে সে কামনা রইলো।

