সন্দ্বীপে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা আহত
সন্দ্বীপের সেনের হাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও সেনেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোহরাব হোসেন সোহাগ।আজ সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়,আহত অবস্থায় তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তিনি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে একাধিকবার এই নেতার উপর সন্ত্রাসীর হামলার ঘটনা হলো।কে বা কারা এই হামলা করেছে তা এখনো জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে রাজনৈতিক মতানৈক্য থেকেই এই হামলা হয়েছে।

সূত্র: দ্বীপের খবর

