গরীবে নেওয়াজ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের তহবিলে আব্দুল কাদের মিয়া’র অনুদান প্রদান

গরীবে নেওয়াজ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের তহবিলে আব্দুল কাদের মিয়া’র অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, ৫ এপ্রিল  ২০২৪,সময় : ১১:১০ পি.এম

চট্টগ্রাম হালিশহরস্থ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ তহবিলে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯০ হাজার টাকা  অনুদান প্রদান করা হয়৷

শুক্রবার  (৫ এপ্রিল ) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে এই অনুদান প্রদান করা হয়।

হাজী আব্দুল কাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনটি সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জিসান, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের তহবিলের জন্য নগদ ৫০ হাজার টাকা এবং উক্ত বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত দুই প্রাক্তন শিক্ষার্থীর জন্য ২০ হাজার করে ৪০ হাজার টাকা ,সর্বমোট ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জাহিদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান এ অনুদান গ্রহন করেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহান,  টুটুল, শিপন, শামসু, ইমতিয়াজ,  অভিসহ প্রমুখ।

উল্লেখ্য যে একেএম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা,বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক। গত ২০ বছর যাবৎ সন্দ্বীপের আনাচে কানাছে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নীরবে দান করে যাচ্ছেন। এছাড়াও অনেক অসুস্থ, অসহায় দরিদ্র পরিবারের জন্য প্রতিমাসে টাকা পাঠান। চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্থ মেয়ের পিতাকে সহযোগিতা সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা এবং প্রতিটি জাতীয় দিবস উদযাপন ও সেগুলোতে পৃষ্ঠপোষকতা করেন তিনি।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *