সন্দ্বীপে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

সন্দ্বীপে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ৭ জুন ২০২৬, ৭: ২৮ পি.এম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, ০৬ জুন রবিবার অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়েরকৃত মামলার (এফআইআর নং-০৫, জি আর নং-৫১) প্রেক্ষিতে
বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ আমানির গো পুরান বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে ঐ বাড়ীর সুলেলের বসতঘরের একটি বিল্ডিংয়ের রান্নাঘরের পেছন দিক থেকে একটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে মাহফুজুর রহমান রিমন (২৮) কে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।
আটক ব্যাক্তি আমানের গো মনচাঁদ সেরাংয়ের বাড়ির বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *