ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সাংবাদিক ওমর ফয়সাল

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সাংবাদিক ওমর ফয়সাল

নিজস্ব প্রতিবেদক, ২৯ মার্চ ২০২৪,সময় : ০৭:১০ পি.এম

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন সাংবাদিক ওমর ফয়সাল।
আজ শুক্রবার (২৯ মার্চ ) বিকেল ৪ টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে  সৌদি আরবের উদ্দেশে রওনা করেন তিনি।
আজ দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
দীর্ঘ ১৩ বছর পর আবার বায়তুল্লাহ পথে
হে আল্লাহ, আপনার এ বিশাল পৃথিবীর উন্নয়নশীল এক দেশের বিচ্ছিন্ন দ্বীপের একজন বাসিন্দা হয়ে আপনার ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার নেক উদ্দেশ্য আপনি কবুল করুন।
২০১০ সালে হজ্ব করতে যে খরচ হতো ২০২৪ সালে উমরাহ করতে সে পরিমাণ খরচ হচ্ছে। এ সময়ে হজ্ব তো আরও ব্যয়বহুল। হে আল্লাহ, আপনার ঘর বারবার তাওয়াফ করা আমাদের জন্য আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহজ করে দেন।
ওমর ফয়সাল সন্দ্বীপের তালতলী বাজারস্থ মরহুম শামছুল আলম প্রকাশ লাতু সওদাগরের একমাত্র পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও মাষ্টারর্স শেষ করেন। পড়াশুনা শেষে তিনি বাবার ব্যবসা  পরিচালনার হাল ধরেছেন।
বর্তমানে তিনি চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকায় সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন। এছাড়া সন্দ্বীপে সাংবাদিকদের সংগঠন সন্দ্বীপ প্রেস ক্লাবের দ্বি বার্ষিক  নির্বাচন ২০২৪ এ তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হন।
মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামি মাসে ১৫ এপ্রিল  তিনি দেশে ফিরবেন। তিনি সন্দ্বীপবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *