সন্দ্বীপে ৩৬১ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ালো

সন্দ্বীপে ৩৬১ টি কেন্দ্রে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ালো

নিজস্ব প্রতিবেদক,১২  ডিসেম্বর  ২০২৩, সময়: সন্ধা ০৫:৫০ পি.এম

আজ সারা দেশে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সারা দেশের ন্যায় চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে শুভ উদ্বোধন হয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের।
মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস এ কার্যক্রমের উদ্বোধন করেন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সৈয়দ, এমটি ইপিআই নাজিম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু রানী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাবিনা ইয়াছমিন ও স্বাস্থ্য সহকারী আবু ইউসুপ।

সন্দ্বীপ উপজেলায় সর্বমোট ৩৬১ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওযানোর কার্যক্রম পরিচালিত হয়।
লাল ভিটামিন (১২-৫৯ মাস) টার্গেট ছিল ৫৬৯৮৮ আর নীল ভিটামিন (৬-১১ মাস) টার্গেট ছিল ৬২৯৫।
দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এসব ক্যাপসুল খাওয়ানো হবে। পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুদের খাওয়ানো যাবে না।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *