সন্দ্বীপে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার “দক্ষতার দিগন্ত” অনুষ্ঠিত।

সন্দ্বীপে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার “দক্ষতার দিগন্ত” অনুষ্ঠিত।

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের উদ্যোগে পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার “দক্ষতার দিগন্ত ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রাণকেন্দ্রে অবস্থিত মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. জিহাদ এবং সঞ্চালনা করেন মাহমুদ আলম আকিব।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী এস. এম. হামিদুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক উদ্যোক্তা প্রকৌশলী মো. মোমেন, পূব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভোকেশনাল) প্রকৌশলী মাকসুদুর রহমান সুমন এবং সন্দ্বীপ উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম, ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সৌকত, বিওডি কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক মেহরাব হোসেনসহ আরও অনেকে। এছাড়াও আয়োজক কমিটির আহ্বায়ক মুশফিকুল মাওলা, সদস্য সচিব মহিউদ্দিন নিশাদ, ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাজিদ এবং ফোরামের সদস্যবৃন্দ ও সন্দ্বীপের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, মানবসম্পদ উন্নয়ন, পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি প্রক্রিয়া এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের সুযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সন্দ্বীপে একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দক্ষিণ সন্দ্বীপের বদর শাহ পলিটেকনিক ও উত্তর সন্দ্বীপের আহছান জামিল টেকনিক্যাল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ নিয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিষয়ক কুইজের মাধ্যমে ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে অংশগ্রহণ সনদ বিতরণ করা হয়, যা তাদের কারিগরি শিক্ষায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা এবং সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *