মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমুতি পেলো উড়িরচরের একমাত্র নিম্ন মাধ্যমিক স্কুল

মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমুতি পেলো উড়িরচরের একমাত্র নিম্ন মাধ্যমিক স্কুল

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বিছিন্ন ইউনিয়ন উড়িরচরে একমাত্র উচ্চ বিদ্যালয় হচ্ছে উড়িরচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। চরাঞ্চলে শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি ২০০৩ সালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্টা হয়। আজ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) থেকে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক পাঠদানের স্বীকৃতি পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক নোটিশের মাধ্যমে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ২০২৫ সাল পর্যন্ত (৩ বছর) এর জন্য মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে একাডেমিক পর্যায়ে স্বীকৃতি প্রদান করা হল। আজ ২২ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলীর সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসান মুঠোফোনে জানান নিন্ম মাধ্যমিক থেকে মাধ্যমিকে পাঠদানের অনুমুতি পাওয়ায় আমরা আনন্দিত। এটি আমাদের প্রচেষ্টা ছিল দীর্ঘদিন পর এ অনুমোদন আসায় আমাদের এস.এস.সি পরিক্ষার্থীরা অন্য স্কুলের নামে পরিক্ষা দেওয়া লাগবেনা। বিদ্যালয়ে কত জন শিক্ষার্থী পড়াশুনা করে এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন বর্তমানে ২৫০ শিক্ষার্থী রয়েছে।
উড়িরচরের স্থানীয় বাসিন্দা সন্দ্বীপ এবি কলেজের স্নাতক পড়ুয়া ছাত্র টিপু সুলতান বলেন দীর্ঘদিন পর এমন খুশির খবর পেয়ে সত্যিই আনন্দিত আমি আশা করি উড়িরচর বিছিন্ন ইউনিয়ন হিসেবে চিন্তা করে ঐ স্কুলের পরিক্ষার্থীদের সেখানে পরিক্ষা নেওয়ার সুযোগ করে দিবে শিক্ষা বোর্ড।

tvsandwip

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *