নিজস্ব প্রতিবেদক, ৭ মার্চ ২০২৬, সময়: ১০: ২০ পি.এম
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্দ্বীপ ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে ফোরামের সভাপতি আয়মান সাকিব জিতুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাদিয়া ইসরাতের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবীর খান এবং তাঁর সহধর্মিণী দিলরুবা কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সেলিনা চৌধুরী, এক্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলীল এবং আল-মানার হাসপাতাল লিমিটেডের পরিচালক ডা. এনায়েতউল্লাহ খসরু।
এ সময় ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ঢাকাস্থ সন্দ্বীপের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত সন্দ্বীপের ১২ জন কৃতী শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
