Site icon Sandwip Tv

সন্দ্বীপে ট্রাকচাপায় বাইক আরোহী ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ২ মার্চ ২০২৬, সময়: ২: ২০ পি.এম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার মালেক মুন্সির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান কালাপানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ পাঠারায়ীর বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবদুল হান্নান মোটরসাইকেল আরোহী হিসেবে কালাপানিয়ার বাড়ীতে যাওয়ার জন্য গুপ্তছড়া ঘাট থেকে উঠেন।
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে বাইক চালক একদিকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকা হান্নানের শরীরের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক কিছুটা আহত হলেও বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে যান।
ঘটনার বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বলেন, ‘দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ফৌজদারি অপরাধের কোনো উপাদান পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version