Site icon Sandwip Tv

সচিব কে সাংসদ মাহফুজুর রহমান মিতার ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ২১ মে  ২০২৪, সময় : ০৫:০০ পি.এম

সন্দ্বীপের সন্তান সাঈদ মাহমুদ বেলাল হায়দার পারভেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছে গত বৃহস্পতিবার (১৬ মে) ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা।

অতিরিক্ত সচিবের পদমর্যাদায় নিযুক্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ  বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উক্ত  ফুলেল শুভেচ্ছা বিনিময়ে সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সন্দ্বীপের কৃতি সন্তান কাজী আব্দুর রহমান।

উল্লেখ্য সাঈদ মাহমুদ বেলাল হায়দার পারভেজ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা একেএম বেলায়েত হোসেনের জ্যেষ্ঠ পুত্র। উনার গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুরে।

Exit mobile version