Site icon Sandwip Tv

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সন্দ্বীপে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও কুৎপুত্তলিকা দাহ

বাংলাদেশ ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিমুলক বক্তব্য প্রদান করেন। এ বক্তব্যে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং দলের সুনাম ক্ষুন্ন হয় বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কর্মী।
তারই প্রতিবাদে আজ সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল শুরু করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ অফিস চত্তরে। মিছিলটি আওয়ামীলীগ অফিস থেকে শুরু হয়ে রহমতপুর বশিরিয়া মাদ্রাসা প্রাঙ্গন হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে একই স্থানে ছাত্রদলের সাধারন সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়


বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক, সহ সভাপতি ছাড়াও  উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা যোগ দেন।

Exit mobile version